সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন চলছে। আজ সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯২ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আজ বেলা ১০টা ৪৯ মিনিটে ডিএসইতে ৬৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১