সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » সূচকের পতনে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।

আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৬ ও ১৬৬৪ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৯২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৪১টির এবং অপরির্বতিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ারের দাম।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এডিএন টেলিকম, পিপলস ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক কমে ৯ পয়েন্ট।

এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ৩৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৯টি কোম্পানির দর। আর ১৮টি কোম্পানি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০