সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ( ৩০ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ৩৩৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৫টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ নবেম্বর , ২০২০।








