সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ২৬ জানুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৬৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮ টির, দর কমেছে ২১১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ১২ লাখ ৩৮ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২ টির, দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩২ কোটি ২৫ লাখ ১ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ জানুয়ারী , ২০২১।








