সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ মার্চ ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ মার্চ, ২০২১।








