সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে ।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ২৭ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরু হতেই বিক্রির চাপ বাড়ান বিনিয়োগকারীরা। ফলে প্রথম মিনিটের লেনদেনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৫০ পয়েন্ট পড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেয়ারবাজারে পতন প্রবণতা অব্যাহত রয়েছে। ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৭৭ পয়েন্ট কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৯ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ২৫ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩০৪টির। আর ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৭ কোটি ২৮ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৭৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ জুন , ২০২১।








