সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ( ১৩ সেপ্টেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০২ টির, দর কমেছে ১০৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৩৯ লাখ ৩৭ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৯৬৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির, দর কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২১।








