সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » জাতীয় » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩.২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৭.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.০১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৫.৪২ পয়েন্ট এবং সিডিএসইসি ৫.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৭.৮৭ পয়েন্ট, ১৬৬৯.৮৭ এবং ৯৮১.৬৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৬২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৫ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার ।

ডিএসইতে আজ ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির বা ৩৫.৫৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৩৪টির বা ৩৯.০৬ শতাংশের এবং ৮৭টি বা ২৫.৩৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৬.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮০৭.০৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর। আজ সিএসইতে ১৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১