পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ( ০৬ জানুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে এক হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ৯৬৯ কোটি ৩৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল দুই হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৬১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ জানুয়ারী , ২০২১ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০