সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ১৭ জানুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে দুই হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ৩১৪ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল দুই হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৫০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৭ পয়েন্ট কমেছে।

রোববার ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ২৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭৭ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ জানুয়ারী , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০