সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে টাকার পরিমাণে ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৮৬ কোটি ৫৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ০২ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ১৭৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৬ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০