সূচকের পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ১৪ মার্চ ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে টাকার পরিমাণে ৬২২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮৭ কোটি ৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮০৯ কোটি ৫০ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।
রোববার ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, দর কমেছে ১৭২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩২ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ মার্চ, ২০২১।








