সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ( ১৪ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে এক হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৩১ কোটি ৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল দুই হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ২৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬০ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, দর কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১