সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ( ০৭ জুলাই ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১২ কোটি ১৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচকও ২ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ২০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৫ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১