সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » অর্থনীতি » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, দর কমেছে ২৪১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

ডিএসইতে এক হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৯ কোটি ১৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ পয়েন্টে। সিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ২০২টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ অক্টোবর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০