পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৭ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট কমে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমেছে।
সোমবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, দর কমেছে ৩২৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৭৩ পয়েন্ট কমে ২০ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ অক্টোবর , ২০২১।








