সূচকের পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯২ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমেছে।
বুধবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ২৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৪৯ পয়েন্ট কমে ২০ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার শেয়ার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৮ ডিসেম্বর , ২০২১।








