সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জানুয়ারী) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ০.১৩ পয়েন্ট বা ০.০০১ শতাংশ কমে সাত হাজার ৩২.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বা ০.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.১৭ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৪.০৫ পয়েন্টে এবং দুই হাজার ৬১২.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির বা ৪১.৪৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের এবং ৬৬টি বা ১৭.৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮.২৭ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৯৭.৬৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১