সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ এপ্রিল) বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ৫৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ এপ্রিল , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১