সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ মে) বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৭৬২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬ কোটি ৮২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২১১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১