সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ মে) বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৫.৫৬ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪২.৬৮ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি কমে ১০ মাস ২৩দিন বা ২১১ কার্যদিবস আগের অবস্থানে নেমেছে। এর আগে ২০২১ সালের ২৯ জুন সূচকটি আজকের চেয়ে কম অর্থাৎ ৬ হাজার ০৪২ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৩১ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৫১ পয়েন্ট বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬১.৭৩ পয়েন্টে এবং দুই হাজার ২৭৭.১৬ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮২ কোটি ২১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির বা ৫.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৫টির বা ৯১.০২ শতাংশের এবং ১৩টির বা ৩.৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮২.২১ পয়েন্ট বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭.৫০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২২ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০