সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ১৫ মিনিট পর ব্যাংকসহ অন্যান্য খাতের সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। মঙ্গলবার সূচকের পাশাপাশি ৬৮.২৬ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৬ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৭১৬ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করে ৫৫৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১৯৫৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৯ লাখ ৬ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১