সূচকের পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও প্রথম দেড় ঘন্টা পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকা।
আজ রবিবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৫০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট কমে অবস্থান করে ১২৮১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.০৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৯৬৮ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৫০ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ৭ হাজার টাকা।








