সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » সারাদেশ » সূচকের পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সহ উভয় বাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে । কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০১ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ২ লাখ ৩৫ হাজার টাকার। যা গত কার্যদিবস ১২ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৮৪ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা।

আজ ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১ শতাংশ বা ১০৭টির, কমেছে ৫৭ শতাংশ বা ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ শতাংশ বা ৪১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৮৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০