DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনেরও পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৩ লাখ ১৭ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৫৩ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৮ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকা।

ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫ শতাংশ বা ৮৭টির, কমেছে ৬২ শতাংশ বা ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ শতাংশ বা ৪৫টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০