সূচকের পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গতকালও উত্থানের মধ্য দিয়ে শেষ হয় উভয় পুঁজিবাজারের লেনদেন। কিন্তু আজ সোমবার আবারও পতনের মাধ্যমে উভয় শেয়ারবাজার লেনদেন শেষ করেছে। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৭৩ লাখ ২ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৫৬ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকা।
আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫ শতাংশ বা ৫০টির, কমেছে ৭৭ শতাংশ বা ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ বা ৩০টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।








