পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা কমতে থাকে সূচক। তবে শেষ দিকে একবার ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যহত হয় বাজার। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫৩৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১২৩৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৯১২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৭৬ লাখ ২৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ ২৬ হাজার টাকা।








