সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। তবে শেষ দুই ঘন্টায় ৫ খাতের ক্রয় প্রেসারে পতনের মাত্র কমতে থাকে। খাতগুলো হলো: আর্থিক, বীমা, জ্বালানী ও বিদ্যুৎ, সিমেন্ট এবং সিরামিক। বুধবার লেনদেন শেষে সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৮৭ কোটি ১৯ লাখ ২ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪১ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করে ১১৪৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৭৪ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৮৭ কোটি ১৯ লাখ ২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১