সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৭০ কোটি ৮৫ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০