সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪৯২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৯৩ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৩৯৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০