সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » বিনোদন » সূচকের পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৮৬ ভাগ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ১০ ভাগের। ডিএসইতে সবগুলো মূল্যসূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।

বেশির ভাগ শেয়ারের দর পতন হওয়ায় মূল্যসূচকে এর তীব্র প্রভাব পড়েছে। আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমমিক ২১ শতাংশ কমে গেছে। সূচকটি ৯৭ দশমিক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৭ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ৮৬ শতাংশ, আর ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৬৬ শতাংশ কমেছে।

ডিএসইতে আজ ৪২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ১৩ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১