সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

dse- cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ২২৮ পয়েন্ট।

আজ সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ১২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।

ডিএসইতে ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৬ কোটি ২৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১৯১টির। আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১