পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
আজ মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৭০৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমছে।
আজ ডিএসইতে ৮৫৩ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৬৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ সেপ্টেম্বর , ২০২০।








