সূচকের পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে।
আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬৯২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচকও ২ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে এক হাজার ২৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭৩ কোটি ৭৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ২৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ অক্টোবর , ২০২০।








