সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ( ১১ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে চার হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে। তবে আজ অন্য দুই সূচক বেড়েছে।

আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৫ ও ১৭১০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৭৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসের চেয়ে ৫০ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯২৫ কোটি ১১ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানি আর কমেছে ১৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, ন্যাশনাল পলিমার, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও গ্রামীণ ওয়ান স্কীম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির কোম্পানির শেয়ার দর।

আজ সিএসইতে ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১