সূচকের পতেন লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতেন লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতেন লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরুতে সূচকে উত্থান থোকলেও ২০ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে।

আজ বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১২৪টির এবং দর পরিবর্তীত রয়েছে ৭৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫৫৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০০৫ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪২৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৪১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০