সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১টির।

বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৬টির দর বেড়েছে, কমেছে ৯৬টির। আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ১৩ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১