সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » জাতীয় » সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকা। সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ৯২৪ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকায়। যা ডিএসইতে সাড়ে ৩ মাস বা ৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮ শতাংশ বা ৩০৩টির, কমেছে ৯ শতাংশ বা ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ শতাংশ বা ৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০