সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ২৬৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১টির।

সোমবার ডিএসইতে এক হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫৫ কোটি ৭৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ১৮৭টির। আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ আগস্ট, ২০২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১