সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে । কমেছে ২৪৩ টি কোম্পানির শেয়ারের দর।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর দেড় ঘন্টায় বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৬০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর ১ ঘন্টা ৩০ মিনিটে ৪৮ দশমিক ৬৮ পয়েন্ট পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৫ মার্চ ২০২৪।








