পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লেনদেন ভালো ভাবে শুরু করতে পারলেও, শেষটা পতন দিয়েই হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। মূল্যসূচক পতনের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনও। কমেছে ৩০৪ টি শেয়ার এবং ইউনিটের দর।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে শেয়ারের দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

ডিএসইতে আজ ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে ছিলো ৬১০ কোটি ০৮ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৫৪ পয়েন্ট পতনের পর ৫ হাজার ৯০১ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০৮ দশমিক ০০৯৬ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৮৫ পয়েন্ট। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ০৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৪ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১