সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » জাতীয় » সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনও তলানিতে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৩৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৩৯ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৪২৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৪৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬৯ পয়েন্ট কমে ৫ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫২ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১