সূচকের বড় পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের বড় পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। এরই ধারাবাহিকতায় ৫ হাজারের নিচে অবস্থান করছে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, দর কমেছে ২৮১টির এবং দর পরিবর্তীত রয়েছে ২২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৯২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫০৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ১১৬২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করে ১৮০৭ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৪৩ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২০১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, দর কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০