সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে

প্রচ্ছদ » খেলা » সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে

dse- cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে ৫ হাজারের নিচে নেমে গেছে।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৭১৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৭২৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪৭ কোটি ৬৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭৭ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৫০টির দর বেড়েছে, কমেছে ১৯৩টির। আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১