সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫১৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৫৫ কোটি ৩৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৯৪ কোটি ২১ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৩০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০