সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

প্রচ্ছদ » খেলা » সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই বাজারে উত্থান-পতন লক্ষ করা যায়। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৮ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, দর কমেছে ১০৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৫৬ লাখ ২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১টায় সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করে ১১৯৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৪১ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৮৩ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৩০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, দর কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০