সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৪৭ শতাংশ বা ১৬৫টি কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে লেনদেনও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫১২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৪ কোটি ২১ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১১ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩০৫ কোটি ৮৭ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭২৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১