সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রোববার ডিএসই প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, দর কমেছে ১৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৫৬টির।

ডিএসইতে ৭০ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৭ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৯৭ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৬০ পয়েন্টে।

সিএসইতে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৫টির দর বেড়েছে, কমেছে ১৬টির। আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১