সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে।
আজ মঙ্গলবার এসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ১৬ মিনিটে ডিএসইতে ২৪৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯২৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ সেপ্টেম্বর , ২০২০।








