সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৬ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক। শেষ দেড় ঘন্টায় বীমা খাতের ক্রয় প্রেসারে একবার ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যহত হয় বাজার।

সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১৮০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ০.৮৮ কমে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫০৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৭০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৫৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৮০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০